বৃষ্টিতে হুড়োহুড়ি, কলকাতায় পূজামণ্ডপে প্রাণ গেল ১৭ জনের

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 06:10 am
বৃষ্টিতে হুড়োহুড়ি, কলকাতায় পূজামণ্ডপে প্রাণ গেল ১৭ জনের

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগানচোরবাগান পূজাম এলাকার একটি পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্ঘটনার পর ১৭ জনকে মৃত অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশুও রয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে পূজামণ্ডপের বাইরে অপেক্ষমাণ দর্শনার্থীরা ভেতরে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেন। এতে ভিড়ের চাপ তৈরি হয়ে অনেকে পড়ে যান এবং পদদলনের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কলকাতা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে গিরিশ পার্ক থানার আওতাধীন সারদা পার্কের চোরবাগান পূজামণ্ডপের প্রবেশ-প্রস্থান এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পূজামণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের স্বজনদের প্রত্যেককে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায় নির্ধারণে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।