দেশে প্রথম যুক্ত হলো 'ডাবল স্ট্যাকিং এ্যাম্পটি কনটেইনার হ্যান্ডেলার'
দেশে প্রথমবারের মতো দুইটি কনটেইনার একসঙ্গে পরিবহনের হ্যান্ডেলার সংযোজন করেছে ইস্টার্ন লজিস্টিক লিমিটেড। নিরাপত্তার শতভাগ নীতি মেনে উন্নত প্রযুক্তিতে এ স্ট্যাকারটি তৈরি করা হয়েছে বলে জানায় কোনেক্রেন্স এন্ড দেমাগ (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সুইডেনের সব যন্ত্রাংশ দিয়ে স্ট্যাকারটি চীনে প্রস্তুত করে দুইটি স্ট্যাকার বাংলাদেশ প্রথমবারের মতো সরবরাহ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, দেশে বিভিন্ন ডিপো সহ চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহে কাজ করে প্রতিষ্ঠানটি। দেশের সব ডিপো ও বন্দরের ইয়ার্ডে যেসব স্ট্যাকার বা ক্রেন আছে সেগুলো একটি কনটেইনার হ্যান্ডেলিং করতে পারে। দেশে প্রথমবারের মতো ইস্টার্ন লজিস্টিক লিমিটেড এ ডাবল স্ট্যাকিং এ্যাম্পটি কনটেইনার হ্যান্ডেলার অর্ডার করেছে। এ স্ট্যাকারটির সমস্ত কর্মকান্ড মোবাইলের মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। এছাড়া স্ট্যাকারটির অপারেটরের সিটটি শীতাতপ করে ৩৬০ ডিগ্রি ভিউ ভিশন করা আছে। চারপাশে থাকা ক্যামেরাগুলোতে এমন সেন্সর আছে, যা হঠাৎ করে স্ট্যাকারের সামনে আসে মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। ফলে সামনে মানুষ চলে আসলে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে। কাস্টমাইজ করা দুইটি ডাবল এ্যাম্পটি স্ট্যাকারটি আনতে ইস্টার্ন লজিস্টিক লিমিটেডের ব্যয় হয়েছে প্রায় সাত (৭) কোটি টাকা।
কোনেক্রেন্স এন্ড দেমাগ (বাংলাদেশ) লিমিটেডের হিসাবরক্ষণ এবং মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক শ্রীকান্ত ধর বলেন, 'এ স্ট্যাকারের সবচেয়ে বড় সুবিধা হলো সিঙ্গেল অপারেটর ও ফুয়েল খরচে একসঙ্গে দুইটি কনটেইনার হ্যান্ডেল করা যায়। এতে করে খরচ ও সময় সাশ্রয়ের পাশাপাশি ইয়ার্ডের জট দ্রুত নিরসন করা যাবে। পৃথিবীর ৫২টি দেশে ম্যাটারিয়াল সরবরাহে ও নিরাপত্তা নিশ্চিতে শতবছরের বেশি পুরানো প্রতিষ্ঠান কোনেক্রেন্স কাজ করে।'
এ নিয়ে প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার রতন বিশ্বাস বলেন, 'ইস্টার্ন লজিস্টিক লিমিটেডের ইচ্ছার কারণে আমরা বাংলাদেশে প্রথমবারের মতো ডাবল স্ট্যাকিং এ্যাম্পটি কনটেইনার হ্যান্ডেলারের পরিচয় করাতে সক্ষম হয়েছি। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা এ স্ট্যাকারটির অপারেটরের কেবিনটি ওয়ার্ল্ডের বেস্ট এওয়ার্ড পাওয়া। স্ট্যাকারটি পরিচালনার জন্য অপারেটরকে চীনে নিয়ে গিয়ে দেড় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও এটি সার্বক্ষণিক সচল থাকার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছি।
এ প্রসঙ্গে ইস্টার্ন লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, ২০১১ সাল থেকে আমরা এখানে কনটেইনার হ্যান্ডেলিংয়ের কাজ করেছি। কোনেক্রেন্সের কথা এক কথায় বলে তো শেষ করা যাবে না। তাদের যন্ত্রাংশগুলো বিশেষ করে ডিপ ট্রাক বলতে কোনেক্রেন্স বেশ জনপ্রিয়। টয়োটা গাড়ির মতো ডিপ ট্রাকে এ প্রতিষ্ঠানের জনপ্রিয় হলেও বাংলাদেশে ৫০টি হ্যান্ডেল আছে। এরমধ্যে ১৬টি রয়েছে আমার প্রতিষ্ঠানে। আর সুইডেনে ডাবল স্ট্যাকিং এ্যাম্পটি কনটেইনার হ্যান্ডেলার দেখে আগ্রহ প্রকাশ করি। এটি একটি মুভে ডাবল কাজ করবে। তাই এর মাধ্যমে ইয়ার্ডের জট নিরসন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।'