সোনালী ব্যাংক ও সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ

BD REPORT
বিডি রিপোর্ট 13 Sep 2026 05:09 am
সোনালী ব্যাংক ও সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ

মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং মোহাম্মদ জয়নুল বারী

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করেছেন।

সোমবার (২ মার্চ) তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, উভয়েই ব্যক্তিগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে, আজ সকালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান আসলাম আলমও পদত্যাগপত্র জমা দেন।