বৃহস্পতিবার-শুক্রবার মিলবে না এলপিজি, ঘোষণা ব্যবসায়ীদের
বিডি-রিপোর্ট
29 Oct 2026 08:10 am
সংগৃহীত
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ সিদ্ধান্তের ফলে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের এলপিজি বিক্রির দোকানগুলো বন্ধ থাকতে পারে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান।
এর আগে গত ৪ অক্টোবর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারের মূল্য ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়।
তবে সরকার নির্ধারিত দামে কোথাও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বিক্রি বন্ধের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।