রিয়াদ বিমানবন্দর বন্ধ

১০ ফ্লাইট বাতিলে বিপাকে সাড়ে ৩ হাজার যাত্রী

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 12:10 am
১০ ফ্লাইট বাতিলে বিপাকে সাড়ে ৩ হাজার যাত্রী

ইউএস বাংলার বিমান

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে গত তিন দিনে ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে সৌদি আরবগামী ৩ হাজার ৪৩১ জন যাত্রীর যাত্রা আটকে গেছে।

সোমবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম এখনো চালু না হওয়ায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদি এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

কাওছার মাহমুদ জানান, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।