২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 07:10 am
২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম

বিডিআরআইএসের লোগো

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কারণে সাত দিন বন্ধ থাকবে দেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। এ সময়ে অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত কোনো কার্যক্রম করা যাবে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন ব্যবস্থা বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ চলবে ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত। এ কারণে নির্ধারিত সময়ে নিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।