সাগর-রুনি হত্যাকাণ্ড

২ মার্চ চূড়ান্ত প্রতিবেদন না দিলে রাজপথে নামবেন সাংবাদিকরা

BD REPORT
Admin User 09 Sep 2026 09:09 am
২ মার্চ চূড়ান্ত প্রতিবেদন না দিলে রাজপথে নামবেন সাংবাদিকরা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আগামী ২ মার্চ আদালতে দাখিল না করা হলে রাজপথে কর্মসূচি দিয়ে কঠোর আন্দোলনে নামবেন সাংবাদিকরা। পাশাপাশি আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের একটি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে স্মারকলিপি প্রদান করবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাংবাদিক সাগর-রুনি দম্পতি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে সভাপতি আবু সালেহ আকন তার বক্তব্যে এ কথা জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট শহিদুল ইসলাম, ইউনিয়নের সেক্রেটারি খোরশেদ আলম, ডিআরইউ এর প্রথম কমিটির সাবেক সেক্রেটারি মনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সেক্রেটারি রাজু আহমেদ, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।

Tags: