সময় বেঁধে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয়: শিক্ষা উপদেষ্টা

BD REPORT
Admin User 02 Sep 2026 09:09 am
সময় বেঁধে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয়: শিক্ষা উপদেষ্টা

সময় বেঁধে দিয়ে কোনো কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি যৌক্তিক নয় উল্লেখ করে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীরসহ ৭ কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে।

রোববার (২ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, তিতুমীরসহ ৭ কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে। সময় বেঁধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক না।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবির মুখে অযৌক্তিক ভাবে একটা বিশ্ববিদ্যালয় করে দেব, আর সেটার ভার পরবর্তী সরকারকে বহন করতে হবে। এমন সিদ্ধান্ত নিতে পারব না।

বিগত সরকারের আমলে নেয়া মেগাপ্রকল্প এখন বোঝায় পরিণত হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে নেয়া বিদেশি ঋণ সুদসহ পরিশোধ শুরু হলে দেশের অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে।

Tags: