ডেভিল হান্টের চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার ১৩০৮

BD REPORT
Admin User 30 Aug 2026 08:08 am
ডেভিল হান্টের চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার ১৩০৮

রাজধানী ঢাকা ও গাজীপুরসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩০৮ জন গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

সবাই কী অপারেশন ডেভিল হান্ট অপারেশন গ্রেপ্তার হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, 'এটা গত ২৪ ঘণ্টার গ্রেপ্তারের সংখ্যা অর্থাৎ শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা। তবে ডেভিল হান্ট শুরু হয়েছে আরো পরে। তাই সবাইকে বলা যাবে না।'

তিনি জানান, সব মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে ২৭৪ জনকে। অন্যদিকে সারাদেশের রেঞ্জ পুলিশ গ্রেপ্তার করেছে ১ হাজার ৩৪ জনকে। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তারপর থেকে সারাদেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট।

Tags: