ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক

বাজারে এখনো রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রভাব

BD REPORT
Admin User 11 Sep 2026 12:09 am
বাজারে এখনো রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রভাব

বাজার ব্যবস্থায় রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটি অংশ এখনো সক্রিয় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোজ্যতেলের সরবরাহে কিছু ব্যবসায়ী অসহযোগিতা করছে, যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। এই সংকটের কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, ভোজ্যতেল রিফাইনারির তিনটি কোম্পানিকে এরই মধ্যে শোকজ করা হয়েছে। তারা লিখিত জবাবও জমা দিয়েছে, যা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক।

Tags: