জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বারকাত কারাগারে

BD REPORT
Admin User 23 Oct 2026 09:10 pm
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বারকাত কারাগারে

২৯৭ কোটি টাকা অর্থ আত্মসাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের তিন দিনের রিমান্ড আবেদনের শুনানি পরে হবে জানিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (শুক্রবার, ১১ জুলাই) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

গত ২০ ফেব্রুয়ারি এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক।

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন।

আতিউর রহমান ও তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Tags: