নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে টিকলো ১৬ রাজনৈতিক দল

BD REPORT
Admin User 23 Jul 2026 05:07 pm
নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে টিকলো ১৬ রাজনৈতিক দল

নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি রাজনৈতিক দল শর্ত পূরণ করেছে। এখন মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই শেষে তাদের নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, প্রাথমিক যাচাইয়ে টিকে যাওয়া দলগুলোর বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য যাচাই-বাছাই চলবে। সব শর্ত পূরণ করতে পারলেই তাদের নিবন্ধন দেওয়া হবে।

ইসি জানিয়েছে, চলতি মাসের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্ত শেষ হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, গত ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য ১৪৫টি দল আবেদন করে। প্রথম ধাপে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সব দলকেই ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়। প্রাথমিক শর্ত পূরণের শেষ সময় ছিল ৩ আগস্ট। ওই সময়ের মধ্যে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনগণ পার্টিসহ ১৬টি দল শর্ত পূরণে সক্ষম হয়।

Tags: