ইনানীর টুপটুপ রিসোর্টে আগুন, প্রাণ গেল পাঁচজনের

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 10:10 am
ইনানীর টুপটুপ রিসোর্টে আগুন, প্রাণ গেল পাঁচজনের

আগুন জ্বলচ্ছে টুপটুপ রিসোর্টে

কক্সবাজারের ইনানী বিচসংলগ্ন মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে ইনানী বিচের টুপটুপ রিসোর্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। পরে সকাল ৮টার দিকে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১৫ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত তথ্য জানানো হয়নি।