ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোট

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 01:10 am
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোট

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোডম্যাপ অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল। চতুর্থ ও পঞ্চম ধাপের ভোট হবে যথাক্রমে ১৩ ও ২৭ মে।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করা হবে। বাংলাদেশ আর সহিংসতাপূর্ণ নির্বাচনের পথে হাঁটবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।