জীবনযাত্রার ব্যয় বাড়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 03:10 pm
জীবনযাত্রার ব্যয় বাড়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আন্দোলনরত শ্রমিকদের একাংশ

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

দৈনিক যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা এবং সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

সড়কে যান চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, 'পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।'