শাহজালালে রাত সাড়ে ১০টায় বিমানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 04:10 am
শাহজালালে রাত সাড়ে ১০টায় বিমানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

যাত্রীসেবার মান ও লাগেজ সরবরাহ কার্যক্রম সরেজমিনে দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বিমানবন্দরে যান তিনি।

পরিদর্শনকালে বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় লাগেজের জন্য অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে, সে বিষয়ে তাঁদের অভিজ্ঞতা জানতে চান।

যাত্রীরা মন্ত্রীর কাছে ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানান। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

এ সময় যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন তিনি।

পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন বিমানমন্ত্রী।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।