রাড্ডা ভাঙচুরে সম্পৃক্ততার অভিযোগে এমপি পদ ছাড়তে নির্দেশ মিষ্টিকে

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 04:10 am
রাড্ডা ভাঙচুরে সম্পৃক্ততার অভিযোগে এমপি পদ ছাড়তে নির্দেশ মিষ্টিকে

ফেরদৌসি আহমেদ মিষ্টি

রাড্ডা ভাঙচুরে সম্পৃক্ততার অভিযোগে জাতীয় সংসদ সদস্যের পদ ছাড়তে ফেরদৌসি আহমেদ মিষ্টিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ নির্দেশ দেওয়া হলো।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসি আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এদিকে, রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনার মধ্যে বিএনপির সাংগঠনিক পর্যায়েও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।