রংপুর

আধিপত্যের লড়াইয়ে বিএনপি: দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, সাংবাদিকসহ আহত ৪০

BD REPORT
Admin User 12 Sep 2026 11:09 am
আধিপত্যের লড়াইয়ে বিএনপি: দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, সাংবাদিকসহ আহত ৪০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জে বিএনপি’র দুইপক্ষের সংঘর্ষে আহত লাবলু মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছে সংবাদিকসহ অন্তত ৪০ জন।

শনিবার (৫ এপ্রিল) সকালে দোকানঘর ভাড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, আজ সকালে পৌর এলাকায় উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিকের কর্মী-সমর্থকদের সাথে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মানিকের কর্মী-সমর্থকের সংঘর্ষ বেধে যায়। এতে সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়।

রংপুর মেডিকেল কলেজে জরুরী বিভাগে কর্মরত ডা. নুর আফতাব সিদ্দিক বলেন, আহতদের মধ্যে গুরুতর চারজনকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন লাবলু মিয়ার মৃত্যু হয়।

সরেজমিনে দেখা যায়, সংঘর্ষের ঘটনায় বদরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থানীয় তিন বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Tags: