বিএনপির বিবৃতি

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’

BD REPORT
Admin User 12 Sep 2026 07:09 pm
গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গোপালগঞ্জে সৃষ্ট পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছে বিএনপি। দলটির অভিযোগ, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’ হয়েছে। গতকাল বুধবার দিনভর গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এক বিবৃতিতে এ নিয়ে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপি।

বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ‘আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায়’ চারজন নিহত হওয়ায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। এ ঘটনাকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীলনকশা’ বলেও মনে করে দলটি।

Tags: