ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

BD REPORT
বিডি রিপোর্ট 13 Sep 2026 11:09 am
ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট নির্বাচন কমিশনের রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পাঠ করাতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে অনুযায়ী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিদ্যমান সংবিধানে সিইসির এ ধরনের শপথ পড়ানোর এখতিয়ার নেই। সংবিধান সংশোধনের মাধ্যমে যদি বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়, কে শপথ পড়াবেন এবং কীভাবে তা সম্পন্ন হবে, তবে শপথ আয়োজন করা যেতে পারে।‘

মন্ত্রীদের মধ্যে কে কোন দায়িত্ব পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে এখনো কিছু জানেন না বলেও জানান সালাহউদ্দিন আহমদ।